“আশাকে বাস্তব কর্মে রুপান্তর করা” এ প্রতিপাদ্যে খাগড়াছড়ির মানিকছড়িতে পালিত হয়েছে ‘লাউদাতো সি সপ্তাহ-২০২৬। এ উপলক্ষে মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ১০টায় বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের পিএইপি-৩ প্রকল্পের উদ্যোগে রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের হল কক্ষে শতাধিক শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কারিতাসের উপজেলা মাঠ সহায়ক পিংকু চৌধুরীর সভাপতিত্বে ও উনুসিং মারমার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথির বক্তব্য রাখেন সিনিয়র উপসহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উথোয়াইপ্রু মারমা, রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতাউল্লাহ, দৈনিক পূর্বকোণের সাংবাদিক মো. রবিউল হোসেন ও সমাজকর্মী চিংওয়ামং মারমা মিন্টু।
সভায় নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়তে ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করতে প্রচুর পরিমানে গাছ রোপণ, যত্ন ও অন্যকেও অনুপ্রাণিত করার আহবান জানান বক্তারা।
আলোচনা শেষে বিদ্যালয়ের আঙ্গিনায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন ও শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
মো. রবিউল হোসেন 









