শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকছড়ির দূর্গম জনপদে সেনাবাহিনীর উদ্যোগে ওয়াটার পয়েন্ট ও স্কুল ক্লাব স্থাপন

  • মো. রবিউল হোসেন
  • প্রকাশের সময়: ১০:৫৩:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • ১৫ বার পঠিত

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের দূর্গম জনপদ আচালংপাড়ায় নিরাপদ পানির সংকট নিরসনে ওয়াটার পয়েন্ট স্থাপন করেছে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন। বিদ্যুৎহীন এই জনপদের শতাধিক পরিবারের সুপেয় নিরাপদ পানির চাহিদা মেটাবে এই ওয়াটার পয়েন্ট। সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা ও জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে এই সুপেয় পানির ব্যবস্থা করা হয়।

বুধবার (২০ মে) বেলা ১১টায় সিন্দুকছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল ইসমাইল শামস আজিজি উপস্থিত হয়ে স্থানীয় উপকারভোগী ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে এই ওয়াটার পয়েন্ট উদ্বোধন করেন। এসময় সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় উপকারভোগীরা।

এছাড়াও উপজেলার বাটনাতলী উচ্চ বিদ্যালয়ে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসির উদ্যোগে ও সিন্দুকছড়ি জোনের ব্যবস্থাপনায় স্থাপিত ১টি স্পোর্টস ক্লাব ও ১টি কম্পিউটার ক্লাব উদ্বোধন করেন জোন কমান্ডার। এসময় প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ক্রীড়ায় মনোনিবেশ করে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে শতাধিক শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী (জার্সি, ফুটবল ও ভলিবল, কেরাম বোড ও দাবা খেলার উপকরণ) বিতরণ করা হয়।

পৃথক অনুষ্ঠানে সিন্দুকছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল ইসমাইল শামস আজিজি বলেন, ‘১৮ মে জিওসি (জেনারেল অফিসার কমান্ডিং) বাটনাতলী আর্মি ক্যাম্প পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দা এবং স্কুলের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। সে সময় তারা এলাকার বেশ কিছু সমস্যার কথা জিওসির কাছে তুলে ধরেন। শিক্ষার্থীদের পড়াশোনা, খেলাধুলার সুযোগ সৃষ্টি এবং সুপেয় পানির সংকট নিরসনে জিওসি তাৎক্ষণিকভাবে সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন এবং সিন্দুকছড়ি জোনকে আগামী তিন দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেন।
জিওসি’র সেই নির্দেশনা বাস্তবায়নে মাত্র তিন দিনের মাথায় সিন্দুকছড়ি জোন সফলভাবে এই মানবিক ও উন্নয়নমূলক কাজগুলো সম্পন্ন করে’।

এসময় বাটনাতলী আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মুহতাসিম আলভী রাইম ও বাটনাতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম মোহনসহ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মানিকছড়ির দূর্গম জনপদে সেনাবাহিনীর উদ্যোগে ওয়াটার পয়েন্ট ও স্কুল ক্লাব স্থাপন

প্রকাশের সময়: ১০:৫৩:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬