শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আর্ন্তজাতিক জীববৈচিত্র্য দিবসে মানিকছড়িতে র‍্যালি ও আলোচনা সভা

Oplus_0

“স্থানীয়ভাবে কাজ করি, বৈশ্বিক প্রভাব সৃষ্টি করি” এই প্রতিপাদ্যে খাগড়াছড়ির মানিকছড়িতে আর্ন্তজাতিক জীববৈচিত্র্য দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার (২২ মে) সকালে উপজেলার বাটনাতলী ইউনিয়নের সেম্প্রুপাড়া এলাকায় সিদ্দিকীয়া সুন্নিয়া কাদেরিয়া মাদরাসা মাঠে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক BERCR প্রকল্পের আওতায় এবং ইউএনডিপির কারিগরি সহায়তায় ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে এই আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটির স্থানীয় সদস্য মংপাইপ্রু মারমা, পাড়া প্রধান সুইথাইপ্রু মারমা, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য মো. ফোরকান, মাদরাসার সহকারী সুপার মো. রবিউল আলম প্রমূখ।

সভায় ‘টেকসই উন্নয়ন ও বৈশ্বিক পরিবেশগত ভারসাম্য রক্ষায়’ জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষায় স্থানীয় জনগণের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

আর্ন্তজাতিক জীববৈচিত্র্য দিবসে মানিকছড়িতে র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশের সময়: ০১:২০:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬