খাগড়াছড়ির মানিকছড়িতে র্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণের মধ্যদিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (৫ জুন) সকালে উপজেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের পিএইপি-৩ প্রকল্পের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের করা হয়। সরকারি- বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও বিভিন্ন পাড়ার উপকারভোগীদের অংশগ্রহণে র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
কারিতাসের উপজেলা মাঠ কর্মকর্তা সাধন কৃষ্ণ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান। বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাংবাদিক আবদুল মান্নান।
আলোচনা শেষে কারিতাস সংশ্লিষ্ট বিভিন্ন পাড়াকর্মী ও বাগান মালিকদের মাঝে নানা প্রজাতির ৩৫২টি গাছের চারা বিতরণ করেন অতিথিরা।
মো. রবিউল হোসেন 






