রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

খেলার মাঠে নেই টয়লেট ও বিশুদ্ধ পানির ব‍্যবস্থা।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রতিবছরের ন‍্যায় এবারে রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে ৩০টি টিমের সমন্বয়ে এক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে আব্দুল জলিল জানান, প্রতি বছর এই এলাকার ঐতিহ্যবাহী মাঠ বুড়িঘাটে ফুটবল খেলার আয়োজন করা হয়, এই আয়োজনের সাথে স্থানীয় জনসাধারণ এবং চাকমা,মারমা সকলেই মিলেমিশে খেলায় অংশগ্রহণ করেন।তবে এই মাঠে দুইটি সমস্যা রয়েছে। টিউবওয়েল ও পাবলিক টয়লেট না থাকায় দর্শক এবং খেলোয়ার ভোগান্তি কমতি থাকে না। অচিরেই প্রশাসন বা কতৃপক্ষ এই বিষয়টি নজরে আনলে সকলে উপকৃত হব।

অন‍্যদিকে দর্শক রুবেল চাকমা জানান, মাঠ সুন্দর আয়োজন সুন্দর,এই মাঠের পরিচর্যা জরুরি। মাঠটি পুনরায় সংস্করণ করলে খেলায় অনেকেই মনোযোগী হবে। পাহাড় থেকে অসংখ্য খেলোয়ার জাতীয় দলে খেলছে।খেলার মাধ‍্যমে কিশোর কিশোরীরা মাদক থেকে বিরত থাকবে। এছাড়া মোবাইল ক‍্যাসিনো গেম থেকে বিরত থাকবে। সর্বপরি এই আয়োজন ভালো লেগেছে। তবে টুর্নামেন্টে নিরাপত্তা ব‍্যবস্থা নেই। যেহেতু যৌথভাবে টুর্নামেন্টটি ছাড়া হয়েছে। দর্শক ও খেলোয়াদের নিরাপত্তার জন‍্য ডিউটির মাধ্যমে আনসার ও ভিডিপি নিয়োগ দিলে খেলাটি আরো জাকজমক হবে।

এই বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি মোস্তফা খান জানান,প্রতি বছর বুড়িঘাটে বাৎসরিক এই মৌসুমে ফুটবল খেলার আয়োজন করা হয়। জরুরিভাবে মাঠ সংস্কার করা দরকার। এছাড়া এখানে বিশুদ্ধ পানির ব‍্যবস্থা নেই। একটি পাবলিক টয়লেট খুব জরুরি। আমি উপজেলা প্রশাসনকে এই বিষয়ে নজরে আনতে অনুরোধ করছি।

প্রকাশের সময়: ০৪:২৮:০৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬