রাঙ্গামাটি নানিয়ারচর চেঙ্গী নদীর রউফ টিলা এলাকা হতে সম্ভু বিকাশ চাকমা (৪৮) নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

এবিষয়ে ২নং নানিয়ারচর ইউনিয়ন চেয়ারম্যান বাপ্পী চাকমা মুঠোফোনে জানান, গত ২৬ মে ২০২৬ তারিখ আনুমানিক রাত ০২.০০ (দুই) ঘটিকায়, নানিয়ারচর উপজেলার ০৮ ওয়ার্ডের দোসর পাড়ার বাসিন্দা জামিনি মোহন চাকমার পুত্র সন্তু বিকাশ চাকমা ( ৪৮),নিজ বাড়ি থেকে বাইরে বের হওয়ার পর অদ্যাবধি নিখোঁজ ছিল।পরে বিকেলে বুড়িঘাট এলাকার চেঙ্গি নদী থেকে মরদেহ উদ্ধার করেন নানিয়ারচর থানা পুলিশ।
নিজস্ব সংবাদদাতা 





