শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বোয়ালখালীতে অর্ধকোটি টাকার ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে র‍্যাব

নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রামঃ

চট্টগ্রামের বোয়ালখালী পৌর সদরের পূর্ব কালুরঘাটে সিএনজি চালিত একটি অটোরিকশা থেকে প্রায় ৫৯ লাখ টাকার ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব-৭।
শুক্রবার (২২ মে) রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের অস্থায়ী চেকপোস্টে অটোরিকশাটি (চট্টগ্রাম-থ-১৪-৬৪৩৬) ধরা পড়ে।
এসময় তল্লাশী চালিয়ে গাড়ির যাত্রীদের পেছনে মালামাল রাখায় স্থানে ১টি সাদা রংয়ের প্লাষ্টিকের বাজারের ব্যাগে কালো রঙের স্কচটেপ মোড়ানো ১০টি নীল পলিজিপার প্যাকেটে ১৯হাজার ৬০০ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
এ ঘটনায় যাত্রী সিটে থাকা নগরীর চান্দগাঁও কে বি আমান আলী রোডের জালাল আহমদ সওদাগর বাড়ীর মৃত কালা মিয়ার ছেলে বাদশা মিয়া (৪৭) এবং কক্সবাজার জেলার উখিয়া বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা মৃত আব্দুল শুক্করের মেয়ে তাহেরা বেগম শমসিদাকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন,শুক্রবার দিবাগত রাতে র‍্যাবের অভিযানে ইয়াবা নিয়ে গ্রেপ্তার দুইজনকে ইয়াবা ট্যাবলেটসহ থানায় সোপর্দ করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়।তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

প্রকাশের সময়: ০১:৪৪:৩১ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬