শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকছড়িতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি পালিত

  • মো. রবিউল হোসেন
  • প্রকাশের সময়: ০৯:২৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • ১১ বার পঠিত

“মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যে খাগড়াছড়ির মানিকছড়িতে উপজেলা পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বেলা ১১টার সময় মানিকছড়ি ইংলিশ স্কুলে উপজেলা প্রশাসন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা কর্তৃক পরিচালিত এডুকেশনাল অরিয়েন্টেশন অ্যান্ড সাপোর্ট স্কিম (EESS)-এসইডিপি এর আয়োজনে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানের শুরুতে প্রদর্শনীতে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তাধারা, বিজ্ঞানভিত্তিক গবেষণা, প্রযুক্তিনির্ভর প্রকল্প এবং স্টার্টআপ ধারণা উপস্থাপন করেন। এসব প্রকল্পে পরিবেশ সংরক্ষণ, কৃষি উন্নয়ন, তথ্যপ্রযুক্তির ব্যবহার, নবায়নযোগ্য জ্বালানি ও দৈনন্দিন সমস্যার প্রযুক্তিনির্ভর সমাধান তুলে ধরে।

পরে ইংলিশ স্কুলের মিলনায়তনে রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আতাউল্লাহর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আমির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়া। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রেহেনা মোস্তফা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ঠ শিক্ষানুরাগী অজিত কুমার নাথ, পিডিবিএফের সহকারী প্রকল্প পরিচালক হুমায়ুন কবীর, শিক্ষক আবদুল মান্নান ও গোলাম রসুল।

আলোচনায় বক্তারা বলেন, “বর্তমান বিশ্বে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনই উন্নয়নের প্রধান চালিকাশক্তি। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম দক্ষ, প্রযুক্তিনির্ভর ও আত্মনির্ভর বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে”।

আলোচনা শেষে উদ্ভাবনী ধারণা প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

মানিকছড়িতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি পালিত

মানিকছড়িতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি পালিত

প্রকাশের সময়: ০৯:২৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬