শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে মানিকছড়িতে রান্না প্রণালী প্রদর্শনী

  • মো. রবিউল হোসেন
  • প্রকাশের সময়: ০৯:৫৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ৩১ বার পঠিত

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় পরিবার পর্যায়ে পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে রান্না প্রণালী (কুকিং ডেমোেনস্ট্রেশন) প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। স্থানীয়ভাবে উৎপাদিত শাক-সবজি, ফলমূল ও দেশীয় খাদ্য উপাদান ব্যবহার করে কীভাবে স্বাস্থ্যসম্মত ও সুষম খাবার প্রস্তুত করা যায়, তা হাতে-কলমে প্রদর্শন করা হয় অনুষ্ঠানে।

বৃহস্পতিবার (১১ জুন) উপজেলার তিনটহরী ইউনিয়নের কঞ্জুরীপাড়া গ্রামে কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের পিএইপি-৩ প্রকল্পের উদ্যোগে এ আয়োজন করা হয়।

কারিতাসের উপজেলা মাঠ কর্মকর্তা সাধন কৃষ্ণ চাকমার সভাপতিত্বে ও মাঠ সহায়ক উনুসিং মারমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ইকবাল মাহমুদ শাহ্।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক পুলক চক্রবর্তী, স্বাস্থ্য সহকারী মো. ইউসুফ, পাড়া কার্বারী রেচাই মারমা ও দৈনিক পূর্বকোণের সংবাদদাতা মো. রবিউল হোসেন।

বক্তারা বলেন, ‘পুষ্টি বিষয়ে সচেতনতার অভাব পাহাড়ি অঞ্চলে শিশু ও মাতৃস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ। অথচ ঘরের আঙিনায় উৎপাদিত শাক-সবজি, ডাল, কচু, কুমড়া, কলা, পেঁপে, লাউ ও শিমসহ দেশীয় উপাদান দিয়েই পুষ্টিকর খাবার তৈরি করা সম্ভব। এজন্য প্রয়োজন সঠিক জ্ঞান ও খাদ্যাভ্যাস গড়ে তোলা’। এসময় নিরাপদ খাদ্য প্রস্তুত, খাদ্যের পুষ্টিগুণ অক্ষুণ্ণ রেখে রান্নার কৌশল, হাত ধোয়ার অভ্যাস, বিশুদ্ধ পানি ব্যবহার এবং পরিবারের সব সদস্যের জন্য সুষম খাদ্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজকরা জানান, এ ধরনের রান্না প্রদর্শনী পরিবারভিত্তিক পুষ্টি শিক্ষার কার্যকর মাধ্যম। এতে অংশগ্রহণকারীরা সরাসরি রান্না প্রক্রিয়ায় যুক্ত হয়ে সুষম ও স্বাস্থ্যসম্মত খাবার তৈরির কৌশল শিখতে পারেন। অনুষ্ঠানে প্রায় অর্ধশত নারী-পুরুষ অংশগ্রহণ করেন এবং হাতে-কলমে রান্না প্রদর্শনীর মাধ্যমে পুষ্টিকর খাবার প্রস্তুতের বিভিন্ন কৌশল শেখেন।

মানিকছড়িতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি পালিত

পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে মানিকছড়িতে রান্না প্রণালী প্রদর্শনী

প্রকাশের সময়: ০৯:৫৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬