সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হালদা নদীর মৎস্যসম্পদ সংরক্ষণে মানিকছড়িতে উদ্বুদ্ধকরণ কর্মশালা

  • মো. রবিউল হোসেন
  • প্রকাশের সময়: ০৬:৩৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • ৬৬ বার পঠিত

দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও মৎস্যসম্পদ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অংশীজনদের অংশগ্রহণে খাগড়াছড়ির মানিকছড়িতে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার বাটনাতলী ইউনিয়নের ঘোরখানা গ্রামে একটি মাদ্রাসার মিলনায়তনে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২ পর্যায়) মৎস্য অধিদপ্তর চট্টগ্রামের অর্থায়নে, উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এই কর্মশালার আয়োজন করে। এতে হালদার উজান ঘোরখানা ও আশপাশের অর্ধশতাধিক কৃষক-কৃষাণী, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জহির রায়হান। এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন পিডিবিএফের সহকারী প্রকল্প পরিচালক হুমায়ুন কবীর, সাংবাদিক মো. রবিউল হোসেন, চিংওয়ামং মারমা মিন্টু, মাদরাসার সুপার লোকমান হোসেন, হালদার উজানের কৃষক মো. কামাল হোসেন, এরশাদ আলী, আবদুল জলিল ও নাছির উদ্দীন প্রমূখ।

বক্তব্যে বক্তারা বলেন, হালদা আমাদের জন্য প্রকৃতির নিয়ামত। এই নদীর মৎস্য পোনা লাখ টাকা কেজিতে বিক্রি হয়। এর ফলে দেশে মাছের চাহিদা পূরণের পাশাপাশি দেশীয় অর্থনীতিতে গুরুত্ব ভুমিকা রাখছে হালদা নদী। তাই হালদা জীববৈচিত্র্য রক্ষায় সকলের ভূমিকা রাখার আহবান জানানো হয়।

জনপ্রিয়

মানিকছড়ির দুর্গম জনপদে সেনাবাহিনীর উদ্যোগে বিদ্যালয় সংস্কার, ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ

হালদা নদীর মৎস্যসম্পদ সংরক্ষণে মানিকছড়িতে উদ্বুদ্ধকরণ কর্মশালা

প্রকাশের সময়: ০৬:৩৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬